রিসেলার শর্তাবলী ও নিয়মাবলী
Krishnokoli Handicrafts-এর রিসেলার প্রোগ্রামে যুক্ত হয়ে আপনি আমাদের হাতে তৈরি, মানসম্মত পণ্য আপনার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন। এই প্রোগ্রামে যুক্ত হতে নিচের নিয়মাবলী ও শর্তসমূহ পড়া এবং মানা বাধ্যতামূলক।
১. রেজিস্ট্রেশন ও অনুমোদন:
- রিসেলার হিসেবে যুক্ত হতে অবশ্যই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
- আবেদন যাচাই-বাছাই করে Krishnokoli টিম চূড়ান্ত অনুমোদন দেবে।
- যেকোনো সময় যাচাই করার জন্য অতিরিক্ত তথ্য/ডকুমেন্ট চাওয়া হতে পারে।
২. পণ্য ও মূল্য নির্ধারণ:
- রিসেলারদের জন্য বিশেষ ডিসকাউন্ট মূল্যে পণ্য সরবরাহ করা হবে।
- চূড়ান্ত বিক্রয়মূল্য Krishnokoli নির্ধারিত MRP এর চেয়ে বেশি রাখা যাবে না।
- পণ্যের মূল্য ও স্টক আপডেট নিয়মিত রিসেলারদের জানানো হবে।
৩. অর্ডার ও ডেলিভারি:
- প্রতিটি অর্ডার নির্দিষ্ট WhatsApp বা Facebook Messenger-এর মাধ্যমে কনফার্ম করতে হবে।
- ডেলিভারি সময় ও চার্জ অর্ডারের ধরন অনুযায়ী নির্ধারিত হবে।
- রিসেলার তার গ্রাহকের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য নিজ দায়িত্বে কুরিয়ার ব্যবহার করতে পারেন।
৪. পেমেন্ট নীতিমালা:
- অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক (Bkash/Nagad/Bank Transfer)।
- যেকোনো বড় অর্ডারের ক্ষেত্রে কিস্তিতে পেমেন্টের সুযোগ থাকলেও তা শুধুমাত্র পূর্ব-সম্মতিতেই সম্ভব।
৫. মার্কেটিং ও কনটেন্ট ব্যবহার:
- Krishnokoli-এর প্রোভাইড করা ছবি, ভিডিও, কনটেন্ট রিসেলাররা ব্যবহার করতে পারবেন শুধু মার্কেটিং উদ্দেশ্যে।
- কোনোভাবেই কনটেন্ট এডিট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো যাবে না।
- রিসেলার চাইলে নিজস্ব ব্র্যান্ডিংসহ পুনরায় কাস্টম কনটেন্ট তৈরি করতে পারেন, তবে সেটি আগে অনুমোদন করাতে হবে।
৬. নিষিদ্ধ কার্যকলাপ:
- Krishnokoli-এর নামে ভুয়া অফার, প্রলোভন বা প্রতারণামূলক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ।
- কোনো রিসেলার যদি আমাদের ব্র্যান্ডের সুনাম নষ্ট করেন, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
৭. সাহায্য ও সাপোর্ট:
- রিসেলারদের জন্য আলাদা সাপোর্ট চ্যানেল থাকবে (Messenger/WhatsApp)।
- পণ্যের ফিচার, দাম, প্রি-অর্ডার ও অন্যান্য প্রশ্নে সাহায্য পাওয়া যাবে।
৮. শর্তাবলীর পরিবর্তন:
- এই নিয়মাবলী যে কোনো সময় Krishnokoli কর্তৃপক্ষ পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে।
- রিসেলারদের নতুন শর্ত মানার জন্য নিয়মিত আপডেট চেক করা প্রয়োজন।
Krishnokoli Handicrafts বিশ্বাস করে পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি শক্তিশালী রিসেলার নেটওয়ার্ক গড়ে তুলতে পারব। আমরা চাই, আপনি আমাদের শিল্পের অংশ হয়ে সবার মাঝে দেশীয় শাড়ির সৌন্দর্য ছড়িয়ে দিন।




