রিসেলার শর্তাবলী ও নিয়মাবলী

Krishnokoli Handicrafts-এর রিসেলার প্রোগ্রামে যুক্ত হয়ে আপনি আমাদের হাতে তৈরি, মানসম্মত পণ্য আপনার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন। এই প্রোগ্রামে যুক্ত হতে নিচের নিয়মাবলী ও শর্তসমূহ পড়া এবং মানা বাধ্যতামূলক।

১. রেজিস্ট্রেশন ও অনুমোদন:

  • রিসেলার হিসেবে যুক্ত হতে অবশ্যই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
  • আবেদন যাচাই-বাছাই করে Krishnokoli টিম চূড়ান্ত অনুমোদন দেবে।
  • যেকোনো সময় যাচাই করার জন্য অতিরিক্ত তথ্য/ডকুমেন্ট চাওয়া হতে পারে।

২. পণ্য ও মূল্য নির্ধারণ:

  • রিসেলারদের জন্য বিশেষ ডিসকাউন্ট মূল্যে পণ্য সরবরাহ করা হবে।
  • চূড়ান্ত বিক্রয়মূল্য Krishnokoli নির্ধারিত MRP এর চেয়ে বেশি রাখা যাবে না।
  • পণ্যের মূল্য ও স্টক আপডেট নিয়মিত রিসেলারদের জানানো হবে।

৩. অর্ডার ও ডেলিভারি:

  • প্রতিটি অর্ডার নির্দিষ্ট WhatsApp বা Facebook Messenger-এর মাধ্যমে কনফার্ম করতে হবে।
  • ডেলিভারি সময় ও চার্জ অর্ডারের ধরন অনুযায়ী নির্ধারিত হবে।
  • রিসেলার তার গ্রাহকের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য নিজ দায়িত্বে কুরিয়ার ব্যবহার করতে পারেন।

৪. পেমেন্ট নীতিমালা:

  • অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক (Bkash/Nagad/Bank Transfer)।
  • যেকোনো বড় অর্ডারের ক্ষেত্রে কিস্তিতে পেমেন্টের সুযোগ থাকলেও তা শুধুমাত্র পূর্ব-সম্মতিতেই সম্ভব।

৫. মার্কেটিং ও কনটেন্ট ব্যবহার:

  • Krishnokoli-এর প্রোভাইড করা ছবি, ভিডিও, কনটেন্ট রিসেলাররা ব্যবহার করতে পারবেন শুধু মার্কেটিং উদ্দেশ্যে।
  • কোনোভাবেই কনটেন্ট এডিট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো যাবে না।
  • রিসেলার চাইলে নিজস্ব ব্র্যান্ডিংসহ পুনরায় কাস্টম কনটেন্ট তৈরি করতে পারেন, তবে সেটি আগে অনুমোদন করাতে হবে।

৬. নিষিদ্ধ কার্যকলাপ:

  • Krishnokoli-এর নামে ভুয়া অফার, প্রলোভন বা প্রতারণামূলক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ।
  • কোনো রিসেলার যদি আমাদের ব্র্যান্ডের সুনাম নষ্ট করেন, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

৭. সাহায্য ও সাপোর্ট:

  • রিসেলারদের জন্য আলাদা সাপোর্ট চ্যানেল থাকবে (Messenger/WhatsApp)।
  • পণ্যের ফিচার, দাম, প্রি-অর্ডার ও অন্যান্য প্রশ্নে সাহায্য পাওয়া যাবে।

৮. শর্তাবলীর পরিবর্তন:

  • এই নিয়মাবলী যে কোনো সময় Krishnokoli কর্তৃপক্ষ পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে।
  • রিসেলারদের নতুন শর্ত মানার জন্য নিয়মিত আপডেট চেক করা প্রয়োজন।

Krishnokoli Handicrafts বিশ্বাস করে পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি শক্তিশালী রিসেলার নেটওয়ার্ক গড়ে তুলতে পারব। আমরা চাই, আপনি আমাদের শিল্পের অংশ হয়ে সবার মাঝে দেশীয় শাড়ির সৌন্দর্য ছড়িয়ে দিন।

আপনি যদি উপরের সকল শর্তাবলী বুঝে এবং মেনে রিসেলার হতে আগ্রহী হন, তাহলে অনুগ্রহ করে ফর্ম পূরণ করুন।